পঞ্চম বর্ষে ফালাকাটার মসল্লা পট্টি ইয়ুথ ক্লাবের শ্যামাপুজো, নজর কাড়ছে ‘জীবন্ত নরবলি’ থিম।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করল ফালাকাটা মসল্লা পট্টি ইয়ুথ ক্লাবের শ্যামাপুজো। এবারের বিশেষ নিবেদন ‘মহাকালীর গ্রাস জীবন্ত নরবলি’। অভিনব থিমের পাশাপাশি মণ্ডপজুড়ে রয়েছে চোখধাঁধানো আলোকসজ্জা, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, জীবন্ত মানুষের অভিনয় ও রোমাঞ্চকর উপস্থাপনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবারের থিমের ভাবনা। পাশাপাশি শিশুদের জন্য থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।পুজোর সূচনা থেকেই মণ্ডপ প্রাঙ্গণে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বুধবার রাতে এই পুজোমণ্ডপে উপস্থিত হন ফালাকাটার বিশিষ্ট সমাজসেবী শুভব্রত দে। তিনি মণ্ডপ ও প্রতিমা দর্শনের পাশাপাশি পুজোর সামগ্রিক আয়োজন ঘুরে দেখেন। উদ্যোক্তাদের এই অভিনব ভাবনা ও উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *