
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধুর মৃত্যুর ঘটনা কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড শহর সংলগ্ন বীরঘোসা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত গৃহবধূর নাম শ্যামারানী বাগ, বয়স আনুমানিক ২৫ বছর, সূত্রে জানা যায় বৃহস্পতিবার বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার-পরিজন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। শুক্রবার BDO দীপাঞ্জন ভট্টাচার্যের উপস্থিতিতে প্রাথমিক তদন্তের পর ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। কি কারনে এই ঘটনা গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ।












Leave a Reply