শ্রমিকদের স্বার্থে চন্দ্রকোনারোডে বিজেপির শ্রমিক সংগঠনের মিছিল ও পথসভা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় পরিষেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে মিছিল ও পথসভা করল বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ।
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এইদিন শহরের স্টেশনপাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে। পরে অনুষ্ঠিত হয় পথসভা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক মদন রুইদাস, ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি বিপ্লব দে, চন্দ্রকোনারোড ইউনিটের সভাপতি আকাশদীপ সিনহা, সাধারণ সম্পাদক তরুণ ঘোষ-সহ বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা।
শ্রমিকদের বিভিন্ন সমস্যা, তাঁদের ন্যায্য দাবি এবং কর্মক্ষেত্রে সরকারি পরিষেবা ও সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়গুলি তুলে ধরেন সংগঠনের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *