বন্ধ হোস্টেলের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ, মালদার মাদ্রাসায় তালা ঝুলিয়ে বিক্ষোভ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- বন্ধ হোস্টেল দেখিয়ে সরকারি টাকা আত্মসাৎ, মিড ডে মিলের বরাদ্দে কারচুপি এবং ছাত্রছাত্রীর সংখ্যা নিয়ে গরমিলের অভিযোগ। মাদ্রাসার প্রধান শিক্ষক ও তৃণমূল পরিচালিত পরিচালন সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। মাদ্রাসার গেটে তালা মেরে চলে তুলুম বিক্ষোভ। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার চাঁচলের কনুয়া হাই মাদ্রাসায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের।

অভিযোগকারীদের দাবি, মাদ্রাসার প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং তৃণমূল পরিচালিত পরিচালন সমিতির সদস্যরা বন্ধ হোস্টেল দেখিয়ে সরকারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। অথচ বাস্তবে ওই হোস্টেলে কোনও ছাত্রছাত্রী থাকেন না। শুধু তাই নয়, মিড ডে মিলের বরাদ্দ নিয়েও একাধিক দুর্নীতি ও কারচুপির অভিযোগ উঠেছে। ছাত্রছাত্রীর সংখ্যা নিয়ে গরমিল দেখিয়ে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *