কান্দি থানা পাড়া শ্যামাপুজো উপলক্ষে অন্নমহোৎসব, নরনারায়ণ সেবায় সামিল প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- শ্যামাপুজো উপলক্ষে মুর্শিদাবাদ জেলার কান্দি থানা পাড়া শ্যামাপুজো কমিটির উদ্যোগে আয়োজিত হল অন্নমহোৎসব। এই অন্নমহোৎসবকে কেন্দ্র করে কান্দি থানার মোড় ও থানা প্রাঙ্গণে সাধারণ মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।

শ্যামাপুজোকে কেন্দ্র করে চার দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচির আয়োজন করা হয়। পুজোর আনন্দের পাশাপাশি অন্নমহোৎসবের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি ও মিলনের এক সুন্দর পরিবেশ তৈরি হয়।

অন্যদিকে, কালীপুজো উপলক্ষে শুক্রবার কান্দি থানা প্রাঙ্গণে আয়োজন করা হয় নরনারায়ণ সেবার। এই অনুষ্ঠানে সাধারণ মানুষের হাতে খাবার পরিবেশন করেন রাজ্যের বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ। উপস্থিত ছিলেন কান্দি থানার আইসি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

শ্যামাপুজোকে কেন্দ্র করে পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্নমহোৎসবের এই সম্মিলিত উদ্যোগে উৎসবমুখর হয়ে ওঠে কান্দি থানা প্রাঙ্গণ। কমিটির এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *