পুজোর আবহেও থেমে নেই নাগরিক পরিষেবা, খুশি গয়েশপুরবাসী।

গয়েশপুর, নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- পুজোর আনন্দে মেতে উঠেছে গোটা গয়েশপুর। তার মধ্যেও থেমে নেই নাগরিক পরিষেবা। পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সকাল থেকেই পরিষেবা স্বাভাবিক রেখেছে পৌর প্রশাসন। আর তাতেই খুশি স্থানীয় বাসিন্দারা।

রাজ্যে নতুন সরকার গঠনের অনেক আগে থেকেই গয়েশপুরে পৌর বোর্ড ভেঙে গিয়েছে। বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্বে চলছে পৌরসভার কাজ। কিন্তু বোর্ড না থাকলেও নাগরিক পরিষেবায় কোনও ঘাটতি পড়তে দিচ্ছে না প্রশাসন।

পুজোর দিনেও রাস্তায় নির্মল বন্ধু, নির্মল সাথি

পুজোর দিনেও সকাল থেকে গয়েশপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ ও সাফাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন নির্মল বন্ধু ও নির্মল সাথিরা।

পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন রাস্তায় নতুন করে কাজ শুরু হয়েছে। অনেক রাস্তা মেরামতের কাজও চলছে জোরকদমে। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে অন্যান্য পরিষেবাও জারি রেখেছে পৌর প্রশাসন।

মাঠে বিজেপি কর্মীরাও

সকাল থেকেই এলাকার বিভিন্ন প্রান্তে খোঁজখবর নিতে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে স্থানীয় বিজেপি কর্মীদের। নতুন সরকারের নির্দেশ — নাগরিক পরিষেবা কোনওভাবেই বিঘ্নিত হবে না।

সেই নির্দেশ মেনেই পৌর কর্মীদের পাশাপাশি এলাকায় ছুটে বেড়াচ্ছেন বিজেপি কর্মীরা। কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা, তা সরেজমিনে দেখছেন তাঁরা।

পুজোর আবহে প্রশাসন ও কর্মীদের এই তৎপরতায় যথেষ্ট খুশি পৌর নাগরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *