কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাসের উদ্যোগে গয়েশপুরে বস্ত্র বিতরণ কর্মসূচি।

গয়েশপুর, নিজস্ব সংবাদদাতা: আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে গয়েশপুরে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করল ভারতীয় জনতা পার্টির কর্মীরা। গয়েশপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঝিলপাড় এলাকায় এই কর্মসূচির মাধ্যমে বেশ কয়েকজনের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, কল্যাণী বিধানসভার বিধায়ক অনুপম বিশ্বাসের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। তবে বিশেষ কাজের কারণে এদিন তিনি উপস্থিত থাকতে পারেননি বলে জানান উদ্যোক্তারা। আগামী দিনে এলাকার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ারও পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার নেত্রী তানিয়া ভট্টাচার্য এবং এসসি মোর্চার নেতৃত্বরা। তাঁদের উপস্থিতিতে উপভোক্তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

কর্মসূচি শেষে উপস্থিত দলীয় নেতৃত্বরা এই উদ্যোগের জন্য কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাসের প্রশংসা করেন। বস্ত্র পেয়ে খুশি হন উপভোক্তারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *