
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- খেলাধুলার উৎসবে মাতল মেদিনীপুর কলেজ! পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হল শুক্রবার। বৃহস্পতিবার কলেজ মাঠে শুরু হয়েছিল এই ক্রীড়া প্রতিযোগিতা। দু’দিনের এই প্রতিযোগিতাকে ঘিরে কলেজ পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও প্রাক্তনীদের মধ্যে দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা।
কলেজের ছাত্র ও ছাত্রীরা মোট ১৫টি ইভেন্টে অংশগ্রহণ করেন। শুধু পড়ুয়ারাই নন, প্রতিযোগিতায় অংশ নেন কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মী এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও। ফলে কলেজের ক্রীড়াঙ্গনে তৈরি হয় এক অন্যরকম উৎসবের আবহ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে কলেজ মাঠে ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ। প্রতিযোগিতার মাধ্যমে পড়ুয়াদের পাশাপাশি কলেজের বিভিন্ন স্তরের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও মিলনের পরিবেশ তৈরি হয়।
কলেজের অধ্যক্ষ অসিত পণ্ডা জানান, এই ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কলেজ কর্মীদের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।
সব মিলিয়ে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও পারস্পরিক সম্প্রীতির বার্তা দিয়েই শেষ হল মেদিনীপুর কলেজের দু’দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।












Leave a Reply