শুভেন্দুর প্রচার ঘিরে ধুন্ধুমার, তৃণমূল কার্যালয়ে বিজেপি নেতার নিরাপত্তায় থাকা জওয়ানদের হামলার অভিযোগ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সিআরপিএফ দিয়ে কাঁথি পুরসভার ১৩ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর পার্টি অফিসে হামলা চালালোর অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এমনকী এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুপ্রকাশ গিরির উপর হামলা চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলেও অভিযোগ। ঘটনাটিকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সারা কাঁথি শহরজুড়ে।

সূত্রের খবর, রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির পুত্র তথা শাসকদলের কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী। এই ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে শুক্রবার সন্ধ্যায় রোড শো করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ সেইসময় পরিকল্পিতভাবে তাঁর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে সুপ্রকাশ গিরির পার্টি অফিসের সামনে থাকা কর্মী-সমর্থকদের ঠেলাঠেলি করতে থাকেন। ঘটনাটি দেখতে পেয়ে সুপ্রকাশ গিরি ছুটে এলেই তার উপর হামলা চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আরও অভিযোগ তৃণমূল প্রার্থীকে ধাক্কাধাক্কি করার পাশাপাশি তার পার্টি অফিসে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *