নির্বাচনী প্রচারে এসে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মানুষ বিজেপির সঙ্গে রয়েছে, সেটাই ভয় পাচ্ছে তৃণমূল, তাই গুন্ডা দিযে ভয় দেখানোর চেষ্টা চলছে। শুক্রবার নদিয়ার চাকদায় নির্বাচনের প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অন্যান্য পৌরসভার মত নদিয়া চাকদা পৌরসভায় আর কিছুদিন পরেই নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দল তাদের সর্বশক্তি দিয়ে প্রচারে নেমেছেন। শুক্রবার বিজেপি প্রার্থীদের সমর্থনে একটি মিছিল করে চাকদহ বিজেপি সংগঠন। মিছিলের নেতৃত্ব দেয় বিজেপি নেতা দিলীপ ঘোষ। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, চাকদহ অশান্তি বাধানোর সৃষ্টি করছে তৃণমূল। বিজেপির পতাকা ব্যানার ছিঁড়ে ফেলার চেষ্টা চালানো হচ্ছে। যেহেতু নদীয়ার একাধিক জায়গার মানুষ এর আগে সাংসদ থেকে শুরু করে বিধায়ক নির্বাচনে বিজেপি কে জিতিয়েছে সেই কারণে তৃণমূল ভয় পাচ্ছে। গুন্ডা দিযে ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *