তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন প্রাক্তন পৌর প্রধান।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ভোট ময়দানে কেউ ১ ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এদিকে পৌরসভা নির্বাচন দোরগোড়ায়। সমস্ত রাজনৈতিক দল নেমে পড়েছে ভোট ময়দানে। ভোট প্রচারে কেউ একটুও ফাঁক রাখছেন না। সময় অতিবাহিত না করে মানুষের দরজায় দরজায় যাচ্ছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। কিন্তু কর্মীদের একজোট করতে বা দলীয় সংগঠনকে মজবুত করতে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কবিরাজপাড়ার ঠাকুর মন্দিরের সন্নিকটে তৃণমূল কংগ্রেসের ১ টি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এদিন উদ্বোধন করলেন দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান পীযূষ পাণ্ডে। তিনি জানান, সামনেই পৌরসভা নির্বাচন। তাই আমাদের যুব সমাজ মমতা ব্যানার্জির উন্নয়নের আদর্শে অনুপ্রাণিত হয়ে সামিল হয়েছে তৃণমূলে। আমরা এই ওয়ার্ডে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করব। এই ওয়ার্ডের কর্মীরাও দিন রাত এক করে দলের কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *