তৃণমূল প্রার্থীর সমর্থনে স্ট্রীট কর্ণার দুবরাজপুরে।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ দুবরাজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভাস্কর রুজের সমর্থনে কুলুপাড়ার কালী মন্দিরের সন্নিকটে স্ট্রিট কর্নার করা হলো। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ভোলানাথ মিত্র, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান তথা 13 নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পীযূষ পান্ডে, তৃণমূল জেলা কমিটির সদস্য অরুণ চক্রবর্তী, প্রভাত চ্যাটার্জি, এই ওয়ার্ডের প্রার্থী ভাস্কর রুজ সহ ৬নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস এর সকল কর্মীগণ। এদিন ব্লক সভাপতি ভোলানাথ মিত্র জানান, এই ওয়ার্ডে যিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তিনি যদি ভাবেন যে এই ওয়ার্ডে জিতে পুনরায় তৃণমূলে যোগদান করবেন তা দল কখনও মেনে নেবে না। আর ভাস্কর রুজ সর্বদা মানুষের সাথে থাকেন, পাশে থাকেন। তাই তাঁকে তৃণমূল কংগ্রেস দল এই ওয়ার্ডে প্রার্থী করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *