সমুদ্র সৈকত দিঘাতে বেড়াতে গেছে এক পর্যটকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোরগোল।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সমুদ্র সৈকত এলাকায়, জানা গিয়েছে ওই মৃত পর্যটকের নাম উত্তম কুমার রায়, বয়স আনুমানিক ৪২ বছর, বিশেষ সূত্রে জানা গিয়েছে ওই মৃত পর্যটকের বাড়ি হুগলি জেলার আরামবাগ এলাকায়, আরো জানা যায় গত শুক্রবার সন্ধ্যায় দীঘায় বেড়াতে এসে হঠাৎই শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে, এরপর দীঘা থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে শনিবার কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়, পাশাপাশি কি কারণেই মৃত্যু সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সমুদ্র উপকূলবর্তী এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *