বীরভূমের দুবরাজপুর ব্লকের বক্রেশ্বর শিব মন্দিরে সেরকম পুণ্যার্থীদের ভীড় লক্ষ্য করা গেল না।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ-আজ পয়লা বৈশাখ। আজকের দিনে নিজেদের মনস্কামনা পূরণের জন্য সকাল থেকেই বিভিন্ন মন্দিরে পুণ্যার্থীদের ভীড় লক্ষ্য করা যায়।। কিন্তু এ বছর বীরভূমের দুবরাজপুর ব্লকের বক্রেশ্বর শিব মন্দিরে সেরকম পুণ্যার্থীদের ভীড় লক্ষ্য করা গেল না। শুধু স্থানীয় কয়েকটি জায়গার লোকজনদের দেখা গেল। উল্লেখ্য, অন্যান্য বছরগুলোতে এই মন্দিরে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যেত। কিন্তু বিগত দু’বছর করোনা অতিমারীর জন্য তখন সেরকম ভীড় হইনি। যদিও বা এখন করোনা নেই বললেই চলে কিন্তু তবুও বাইরে থেকে পুণ্যার্থীদের ভীড় দেখা গেল না।

পাশাপাশি আজ সকালে বর্ধমান রেঞ্জের এডিজি অজয় নন্দ সপরিবারে পুজো দিতে আসেন বক্রেশ্বর শিব মন্দিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *