পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার বাংলা বছরের প্রথম দিন। আর এই বাংলা বছরের প্রথম দিনে রাজ্যবাসীর মঙ্গল কামনায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ভবতারিণী মন্দিরে পুজো দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। পুজো দেওয়ার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যকে নানা ভাষায় কটাক্ষ করেন তিনি। শুভেন্দু বলেন, “কাকদ্বীপ থেকে হাঁসখালি যে ঘটনা ঘটছে তাতে বাংলার নারীশক্তিকে সুরক্ষিত রাখার জন্য পুজো দিলাম।”পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে প্রশাসন ও মুখ্যমন্ত্রীকে নিশানা করছে ছাড়েননি তিনি।
বাংলা বছরের প্রথম দিনে কাঁথিতে পুজো দিয়ে নারী শক্তি নিয়ে রাজ্য মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর।












Leave a Reply