আজকের রেসিপি ;; চিংড়ি চপ।।

উপকরণঃ- খোসা ছাড়ানো চিংড়ি ২ কাপ, আদা বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, কাচামরিচ কুচি আধা চা চামচ, পুদিনা পাতা কুচি আধা চা চামচ, ডিম ১ টি, টোস্ট বিস্কিট গুঁড়ো আধা কাপ, চামচ ময়দা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল পরিমাণ মতো।

প্রণালীঃ- প্রথমে চিংড়ি খোসা ছাড়িয়ে ধুয়ে কিমার মতো করে করে কুচি করে কেটে নিতে হবে। এরপর সব মসলা, লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচও পুদিনাপাতা কুঁচি দিয়ে ভালো করে মেখে নিন। মিশ্রণটি আঠালো করার জন্য ময়দা দিন। একটি ডিম ফেটিয়ে আলাদা করে রাখুন।
এবার প্যানে ভাজার জন্য তেল দিয়ে গরম হতে দিন। এসময় চিংড়ির মিশ্রণটি পছন্দ মত আকারে বল করে ডিমের মিশ্রণে চুবিয়ে তুলুন। এবার টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিয়ে গরম তেলে কুড়মুড়ে করে ভাজুন। ভাজা হলে সসের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার কুড়মুড়ে ‘চিংড়ি চপ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *