
গয়েশপুর, নিজস্ব সংবাদদাতা :- আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হতে চলেছে হরিজন সম্প্রদায়ের মানুষদের মহা উৎসব ছট উৎসব। গোটা রাজ্যের পাশাপাশি গয়েশপুর অঞ্চলেও মহা ধুমধামে পালিত হবে এই উৎসব।
> তার আগেই গয়েশপুরের ঘাটগুলিকে পুজোর উপযোগী করে তুলতে বিশেষ উদ্যোগ নিল পৌর প্রশাসন।
> পৌর প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে জোর দেওয়া হয়েছে ঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর। পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পানীয় জল, নিরাপত্তা ও যাতায়াতের ব্যবস্থাও করা হচ্ছে।
> বুধবার সকাল থেকেই গয়েশপুর অঞ্চলের বিভিন্ন ঘাট পরিদর্শন করেন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। ঘাটে ঘাটে ঘুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলো ও অন্যান্য ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা।
> পৌর প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় ব্রতী ও সাধারণ মানুষ। তাঁদের আশা, এবার নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে ছট পুজো সম্পন্ন হবে গয়েশপুরে।












Leave a Reply