
বালি, বেলুড়, নিজস্ব সংবাদদাতা : – বেলুড় স্টেশনের আন্ডারপাসে জল জমে থাকায় লাইন পারাপার করতে গিয়ে আহত হলেন ষাট বছর বয়সী সমীর ভৌমিক। বাড়ি বরানগরে। ঘটনাটি ঘটে মঙ্গলবার ৫ টা নাগাদ ।
অল্প বৃষ্টিতেই বেলুড় আন্ডারপাসে জল জমে যায়। বয়স্ক মানুষ বা যাত্রীরা ওভারব্রিজে উঠতে না পেরে অনেক সময় রেললাইন পারাপার করতে বাধ্য হন।
আজ তেমনই রেললাইন পারাপার করার সময় রেললাইনে পা পিছলে পড়ে যান সমীর বাবু। মাথায় গভীর ক্ষত হয়, মাথা ফেটে যায় এবং নাক দিয়ে রক্ত ঝরতে থাকে।
স্থানীয় লোকেরা ও জিআরপি-র সহায়তায় আহত বৃদ্ধকে দ্রুত বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। পরে তাঁর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে তাঁকে তুলে দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, আন্ডারপাসে জল নিকাশির স্থায়ী ব্যবস্থা হলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যাবে।












Leave a Reply