পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত ইন্দা এক মোটরসাইকেল আরোহীকে পিছন থেকে ধাক্কা মারলো একটি ট্রাক, ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার জেরে খড়গপুর ইন্দা মরে লোকাল থানার ঠিক সামনেই যানজট সৃষ্টি হয় । পরে খবর পেয়ে খড়গপুর টাউন থানার পুলিশ এসে ওই ট্রাক ও চালককে আটক করেছে এবং যানজট মুক্ত করে যদি পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে । পাশাপাশি ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে, তবে ওই মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায় নি।











Leave a Reply