ডেবরার নির্যাতিতাকে সুবিচার দিতে থানায় উপস্থিত হয় বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  মামা বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে এক নাবালিকাকে ধর্ষনের অভিযোগ, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে, বিশেষ সূত্রে জানা গিয়েছে রবিবার বিকেলে প্রতিবেশীর লালসার শিকার হয় ওই নাবালিকা।মামা বাড়িতে একা থাকার সুবাদে প্রতিবেশী ওই বিবাহিত যুবক ধর্ষণ করে তাকে এমনটাই অভিযোগ। সোমবার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার পুলিশ।মঙ্গলবার নির্যাতিতা নাবালিকার বাড়িতে যাওয়ার কথা ছিল ভারতী ঘোষের।সেই মতো সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।তবে ভারতী ঘোষের অভিযোগ, তার যাওয়ার কথা শুনে নাবালিকা কে থানায় আনে পুলিশ।ফের তিনি থানায় এলে নাবালিকা কে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তার।পরে তিনি ডেবরা থানায় আধিকারিকের সাথে কথা বলেন। অভিযোগ ওই যুবক স্থানীয় তৃণমূলের সাথে যুক্ত।উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন ভারতী ঘোষ। পাশাপাশি একাধিক বিষয় নিয়ে শাসক দলকে নিশানা করলেন তিনি, তিনি বলেন আমি জেনেছি উনি শাসক দলের বিভিন্ন কর্মসূচিতে যোগদেন, উনি কোন জঙ্গি নন বা কোন আল-কায়েদার নন পুলিশ কেন ধরতে পারছিনা, তাহলে পুলিশ বলুক আমরা ফেলিওর। এমনই মন্তব্য করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। সব মিলিয়ে ঘটনায় করা যেতে পারে কার্যত শাসকদলের বিরুদ্ধে নিশানা করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *