দিল্লি কান্ডের তদন্তে সুতাহাটা থানায় পৌঁছালো দিল্লি পুলিশ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দিল্লির জাহাঙ্গীরপুরীতে হিংসা ছড়ানোর ঘটনায় ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা থেকে আনসার শেখ এবং আসলাম শেখ গ্রেপ্তার হয়েছে দিল্লি পুলিশের হাতে। এই ঘটনার সঙ্গে আরো কারোর যোগ রয়েছে কিনা সে ব্যাপারে তদন্ত করতে এবার পূর্ব মেদিনীপুরে পৌঁছালো দিল্লি পুলিশ। বুধবার সকালে প্রথমে তারা মহিষাদল থানায় যায় এবং পরে সুতাহাটা থানায় গিয়েছে দিল্লি পুলিশের এই প্রতিনিধি দল। এবং তারপর সুতাহাটা গোলাপ চক গ্রামে গিয়েছেন পুলিশের ওই প্রতিনিধি দল এবং সাধারন মানুষের সঙ্গে কথোপকথন করেন তারা। মূলত এই ঘটনার সাথে আরও কারা জড়িত রয়েছে কিনা সেই বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে দিল্লি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *