পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বেপরোয়া ড্রাইভিং বন্ধ বেআইনি বালি খাদান বন্ধ ও বালির ট্রাক অন্যান্য মালবাহী ট্রাক শহরে ঢোকা নিষেধ করা এবং শহরের মধ্যে পুলিশি সক্রিয়তা বাড়ানোর দাবিতে বিজেপি শহর কমিটির পক্ষ থেকে মেদিনীপুর শহরের কেরানিতলা চকে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি নেতা কর্মীরা, এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অরুপ দাস, আশীর্বাদ ভৌমিক, দেবাশীষ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রায় ঘন্টাখানেক ধরে এই কর্মসূচি চলে। পরে পুলিশি আশ্বাসে অবরোধ তোলা হয়। তবে আগামী দিনে এইসব দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা কর্মীরা।
বেপরোয়া ড্রাইভিং ও বেআইনি বালি খাদান বন্ধ সহ একাধিক দাবি নিয়ে মেদিনীপুর শহরে পথ অবরোধ করল বিজেপি।












Leave a Reply