উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে বাড়ি থেকে উদ্ধার হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা মজলিশপুর এলাকায় । জানাযায় দাসপুর থানার মজলিশপুর এর অজিত দোলইয়ের মেয়ে বর্ষা দোলই এই বৎসর উচ্চমাধ্যমিকের ছাত্রী, সাগরপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে , আর আজ তার বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে যায়নি বর্ষা, তাই স্কুলের তরফ থেকে গ্রামের ভিলেজ পুলিশের মাধ্যমে খোঁজখবর নেওয়া জন্য ভিলেজ পুলিশকে পাঠানো হয় বর্ষার বাড়িতে, তার বাড়িতে যাবার পরে যখন খোঁজখবর শুরু হয় তখন দেখা য়ায় বর্ষা ঝুলন্ত দেহ পড়ার ঘরে । কি কারনে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।

ফিলজফি পরীক্ষা ছিল আজ। মেয়েটি আসেনি। স্কুল থেকে ভিলেজ পুলিশ মারফত খোঁজ নিয়ে জানতে পারি মেয়েটি সুইসাইড করেছে। এমনি জানালেন সাগরপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা গোপা দে।

এতিমধ্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়না তদন্তে।
যদিও স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার রাতে বর্ষাকে ফোন করার নিয়ে তার পরিবারের লোক বকাবকি করেছিল, তাই হয়তো এই মৃত্যু এমনি মনে করছে প্রতিবেশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *