৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ ১৪ বছরের নাবালকের বিরুদ্ধে, চাঞ্চল্য কোচবিহারে।

মনিরুল হক, কোচবিহার :- ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল ১৪ বছরের এক নাবালকের বিরুদ্ধে। কোচবিহার ২ নম্বর ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের চাপাগুড়ি এলাকায় ওই ঘটনা ঘটেছে। গুরুতর ভাবে অসুস্থ শিশু কন্যাকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে পলাতক ওই নাবালক অভিযুক্তকে ধরতে পুন্ডিবাড়ি থানার পুলিশ তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে।
এবিষয়ে নাবালিকার মা জানিয়েছেন,’ চাপাগুরি অঙ্গনওয়ারী সেন্টারে ছিল আমার নাবালিকা মেয়ে। সেখান থেকে বাড়ি ফেরার পথেই এক জঙ্গলে স্থানীয় যুবক তাকে হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে। এরপর দীর্ঘ সময়ে বাড়ি না ফেরায় সকলে খুঁজতে গেলে জঙ্গলের মধ্যে তাকে ওই অবস্থায় দেখতে পাই। এরপরই এলাকাবাসীরা এক জায়গায় জড়ো হলে অভিযুক্ত যুবক ভয়ে চম্পট দেয়’।
পরবর্তীতে নাবালিকার শারীরিক অবস্থার অবনতি ঘটার পরই হবে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসীরা। এরপরই গোটা ঘটনা পুন্ডিবাড়ি থানায় লিখিত আকারে দায়ের করেন নাবালিকার পরিবার। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্প্রতি, কোচবিহারে দাদুর বিরুদ্ধে নাবালিকা নাতনীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। ২০ টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ ওই ঘটনায়। এরপর শিশু কন্যাকে ধর্ষণ করার অভিযোগ ১৪ বছরের নাবালকের বিরুদ্ধে। পরপর এমন ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি যেমন হয়েছে। তেমনি প্রশাসনের সক্রিয় ভূমিকা না থাকার অভিযোগ তুলেও রাজ্যের শাসক দলের বিরোধী রাজনৈতিক দল গুলোকে সমালোচনাও করতে দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *