নিষিদ্ধ গাঁজা সহ উদ্ধার পুলিশ স্টীকার লাগানো বোলেরো গাড়ি,পলাতক গাঁজা পাচারকারী।

সুভাষ চন্দ্র দাশ,জীবনতলা – গোপন সুত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ২৪ কেজি নিষিদ্ধ গাঁজা সহ পুলিশ স্টীকার সাঁটানো একটি বোলেরো গাড়ি বাজেয়াপ্ত করলো পুলিশ।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে জীবনতলা থানার অন্তর্গত গাব্বুনিয়া এলাকায়।যদিও পুলিশ আসার আগে গাঁজা পাচারকারী পালিয়ে গা ঢাকা দিয়েছে।
উল্লেখ্য জীবনতলা থানার পুলিশের কাছে গোপনে খবর পৌছাঁয় যে,গাব্বুনিয়া এলাকায় নাটা ওরফে আলাউদ্দিন শেখ নামে এক গাঁজা পাচারকারী একটি বোলেরো গাড়িতে স্টীকার লাগিয়ে রমরমিয়ে গাঁজা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এমন খবর পেয়ে জীবনতলা থানার ভারপ্রাপ্ত আধিকারীক সমরেশ ঘোষের নেতৃত্বে জীবনতলা থানার বিশাল পুলিশ বাহিনী গাব্বুনিয়ায় ওই মাদক পাচারকারীর বাড়িতে হানা দেয়। যদিও পুলিশ আসার আগেই মাদক পাচারকারী পালিয়ে গা ঢাকা দেয়। জীবনতলা থানার পুলিশ ওই পাচারকারীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করে। পাশাপাশি রাজপ্রাসাদ সম মাদক পাচারকারীর বাড়ির কাছেই পাওয়া যায় পুলিশ স্টীকার সাঁটানো একটি বোলেরো গাড়ী। পুলিশ নিষিদ্ধ মাদক ও গাড়িটি বাজেয়াপ্ত করে অভিযুক্ত মাদক পাচারকারী নাটা ওরফে আলাউদ্দিন শেখ এর খোঁজে এলাকায় চিরুনী তল্লাশি অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *