কিছু নয় সব নাটক,কোন মাওবাদী কোথাও নেই সব ঠান্ডা,কেন্দ্রীয় সরকারের কাছে পয়সা নেওয়ার জন্য নাটক করে মানুষকে ভয় দেখানো হচ্ছে,খড়্গপুরে মন্তব্য দিলীপ ঘোষের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  উনিত আর দেশ ছেড়ে চলে যেতে পারবেন না,আজ হোক কাল হোক সিবিআয়ের কাছে যেতে হবে,এর আগেও যারা ভুবনেশ্বরে গিয়েছিলেন অনেক নাটক করেছিলেন । কিন্তু এখানকার ভাত খেয়ে আসতে হয়েছিল । উনি যদি কোন অন্যায় না করে থাকেন তাহলে সোজা গিয়ে দেখা করে সোজা কথা বলে আসা উচিত । আর যদি গন্ডগোল করে থাকেন তাহলে একদিন না একদিন ঐখানে যেতে হবে। রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ষ্টেশনে চা চক্রে গিয়ে এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ।এছাড়াও মাওবাদী প্রসঙ্গে তিনি বলেন কিছু না সবই নাটক কোথাও কোন মাওবাদী নেই। কিছু নেই সবই ঠান্ডা নাটক। কেন্দ্রীয় সরকারের কাছে পয়সা নেওয়ার জন্য নাটক করে ভয় দেখানো হচ্ছে । একদিকে অনুব্রত মণ্ডল অন্যদিকে মাওবাদী প্রসঙ্গে এইদিন খড়গপুরে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি এবং মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। পাশাপাশি ফের করোনার বাড়বাড়ন্ত নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিলেন দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *