টোটো গাড়ি উল্টে গিয়ে গুরুতর জখম তিন মহিলা, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আবারো টোটো গাড়ি উল্টে গিয়ে পথ দুর্ঘটনার শিকার তিন মহিলা। জানা যায়, সোমবার দুপুরে শান্তিপুর গার্ডেন মোড় এলাকায় একটি টোটো গাড়ি করে তিন মহিলা যাচ্ছিলো। ঠিক তখনই সামনের দিক থেকে আসা একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরেই টোটো গাড়িটি উল্টে গিয়ে গুরুতর জখম হয় টোটো গাড়িতে থাকা তিন মহিলা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য, বর্তমানে শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন ওই তিন মহিলা। যদিও গুরুতর জখম ৩ মহিলার নাম এখনো পর্যন্ত জানা যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *