সকাল ৯ ৩০ , ছাতা মাথায় পরীক্ষার্থীরা।

আবদুল হাই, বাঁকুড়াঃ চলতি মরশুমে রেকর্ড তাপমাত্রা বাঁকুড়া জেলা তেতাল্লিশ ডিগ্ৰীর উপর।প্রচন্ড দাবদাহে নাজেহাল অবস্থা মানুষের ।আর মাত্র দুটি পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। গতকাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিকা জারি করেছেন। তাপপ্রবাহের কারণে হঠাৎ করে কোন পরীক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণে ORS ও পানীয় জল মজুত রাখতে হবে। সেইমত আজ বাঁকুড়া জেলার সোনামুখী শহরের সোনামুখী বি জে হাইস্কুলে পরীক্ষার্থীদের জন্য ORS এর ব্যবস্থা করা হয়। উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই পরীক্ষার্থীদের জন্য প্রর্যাপ্ত জল ও বিদ্যুতের ব্যবস্থা আগে থেকেই স্কুল কর্তৃপক্ষ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *