নেশা করতে বাধা দেওয়ায় পরিবারের লোকেদের উপর রাগ করে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ– নেশা করতে বাধা দেওয়ায় পরিবারের লোকেদের উপর রাগ করে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক। মঙ্গলবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার ব্যারাক কলোনি এলাকায়। জানা গেছে অগ্নিদগ্ধ ওই যুবকের নাম বিষ্ণু সিংহ। বাড়ি ব্যারাক কলোনী এলাকায়। তার মা জানান বেশ কয়েকদিন ধরেই নেশায় আসক্ত ছিল ওই যুবক। খাওয়া-দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল। তার দুই ছেলে, তার বড় ছেলে ছোট ভাইকে নেশা করতে বাধা দেওয়ায় কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে তার ছোট ছেলে। এরপরই তাকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে চিকিৎসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *