মাওবাদী নামাঙ্কিত পোস্টার পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূলের ব্লক সভাপতির নামে,তীব্র চাঞ্চল্য চন্দ্রকোনা ঝাঁকরাতে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মাওবাদী নামাঙ্কিত পোস্টার পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূলের ব্লক সভাপতির নামে। পোস্টারে লেখা রয়েছে প্রাণনাশের হুমকি, যদিও এই পোস্টর ঘিরে রীতিমতো পড়ে গিয়েছে শোরগোল। পোস্টটাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব, চন্দ্রকোনা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষের দাবি” মাওবাদী নয়, এই পোস্টটা দিয়েছ এলাকার কিছু দুষ্কৃতিকারী। তার সাথে হয়ত দলের সুবিধা না পাওয়া কিছু তৃণমূল কর্মী ও থাকতে পারে।
যদিও পুরো বিষয়টি তিনি ইতিমধ্যে পুলিশকে জানিয়েছেন, খবর পেয়ে তড়িঘড়ি পোস্টার ছিঁড়ে ফেলে দলীয় কর্মীরা। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ঝাঁকরা এলাকায়, জানাযায় আজ সাতসকালেই ঝাঁকরা বাজার চত্বরে স্থানীয় লোকজন ও তৃণমূলের কিছু কর্মী সমর্থক দেখতে পায় কালো কালিতে লেখা একটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার। সেই পোস্টারে লেখা, কাট মানি ফেরত দিতে হবে মাওবাদী ঐক্য জিন্দাবাদ, কিষাণজি অমর রহে । এমনকি পোস্টারে লেখা রয়েছে হীরালাল ঘোষ ১০ বছরের লুটের টাকা কুড়ি কোটি জনসাধারণের কাছে নিয়েছেন সাত দিনের মধ্যে সেই টাকা ফেরত দিতে হবে না হলে সপরিবারে প্রাণে মারা যাবে। চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ব্লক তৃণমূল সভাপতি জগজিৎ সরকার ও তৃনমূল নেতা-কর্মীদের নাম ও রয়েছে এই পোস্টরে।যদিও পুলিশ সূত্রে খবর পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *