তীব্র দাবদাহে রাজ্য সড়কের উপর খোলা আকাশের নিচে বসবাসকারী,ভবঘুরে অজ্ঞাত পরিচয় এক অসুস্থ মহিলার চিকিৎসার ব্যবস্থা করল প্রশাসন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  তীব্র দাবদাহে রাজ্য সড়কের উপর খোলা আকাশের নিচে বসবাসকারী,ভবঘুরে অজ্ঞাত পরিচয় এক অসুস্থ মহিলার চিকিৎসার ব্যবস্থা করল প্রশাসন।পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ক্ষীরপাই হালদার দিঘী এলাকায় প্রখর রৌদ্রে রাজ্য সড়কের খোলা আকাশের নিচে মানসিক ভারসাম্যহীন এক মহিলা বসবাস করছিল। কয়েক দিন থেকে প্রখর রৌদ্রে অসুস্থ হয়ে পড়েন তিনি, যদিও এলাকার সমস্ত মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিলেও পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ফেরায়নি মুখ। আজ দুপুর নাগাদ ওই মহিলাকে এলাকার মানুষদের সহযোগিতায় ক্ষীরপাই ফাঁড়ি পুলিশ ও চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের যুগ্ম ভিডিও তত্ত্বাবধানে প্রথমে অসুস্থ ওই মহিলাকে দীর্ঘক্ষণের চেষ্টায় তাকে পুলিশ গাড়িতে তুলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ক্ষীরপাই হাসপাতালে। যদিও ওই মহিলার শারীরিক অসুস্থতা কারণে তাকে স্থানান্তরিত করা হয় অন্য হাসপাতলে। জানাযায় ওই মহিলার সমস্ত চিকিৎসা ব্যবস্থার দায়িত্ব নিচ্ছেন পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। পুলিশের এহেন ভূমিকায় খুশি এলাকার মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *