বাঁকুড়া জেলায় প্রচণ্ড গরমের ফলে অস্বস্তিতে দিন জীবন-যাপন করছেন কোতুলপুর এলাকার মানুষজন ।

আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলায় প্রচণ্ড গরমের ফলে অস্বস্তিতে দিন জীবন-যাপন করছেন কোতুলপুর এলাকার মানুষজন । এই তীব্র দাবদাহ গরমে পাশে দাঁড়িয়েছেন কোতুলপুর থানার ওসি থেকে আরম্ভ করে কর্তব্যরত পুলিশ কর্মীরা যাতে বড়সড় দুর্ঘটনা না ঘটে তার জন্য এই প্রচন্ড রোদ যে সকল পুলিশকর্মীরা রাস্তাঘাটে কর্মরত রয়েছেন তাদের জন্য কোতুলপুর থানার বড়বাবু রাম নারায়ণ পাল তাদের জন্যও ব্যবস্থা করেছেন একটি করে ছাতা গামছা ও ঠান্ডা পানীয় জল
থেকে আরম্ভ করে পথচলতি মানুষের জন্য ও পানীয় জলের ব্যবস্থা রয়েছে,

ছোটবেলায় দেখা যেত ছোট ছোট ছেলেদের হাতে এই গরমের সময় কাঠি দেওয়া আইসক্রিম খাওয়ার রেওয়াজ কিন্তু এখনো গ্রামে গঞ্জে সেই কাঠি দেওয়া আইসক্রিম রয়েছেন কিন্তু এই তীব্র দাবদাহে গরমে আইসক্রিম বিক্রেতারা প্রচুর পরিশ্রম করে রোদের মধ্যে দাড়িয়ে থাকলেও তেমন বিক্রি নেই বললেই চলে, অপরদিকে প্রচণ্ড দাবদাহে এর মধ্যে রিক্সা থেকে টোটো চালকেরা দাঁড়িয়ে থাকলেও প্রচন্ড তাপদাহ এর কারণ এ সাধারণ মানুষ তেমন বাড়ি থেকে বের হচ্ছেন না তাই যাত্রীর অভাবে একরকম সারাদিন বসেই দিন কাটাতে হচ্ছে তাদের,
বাঁকুড়া জেলায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস, অন্যান্য জেলার তুলনায় বাঁকুড়া জেলায় গরমের পরিমাণ টা অনেকটাই বেশি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় জলসত্র ব্যবস্থা করা হয়েছে, তবে শুধুমাত্র জরুরী ভিত্তিতে সাধারণ মানুষকে পথে পথে দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *