সানস্ট্রোক এ মৃত্যু হল প্রাক্তন নার্স এর।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – সানস্ট্রোকে মৃত্যু হল এক প্রাক্তন নার্স এর। মৃতের নাম চপলা গায়েন(৭০)।ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের ইটখোলা গ্রামে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে প্রাক্তন এই নার্স বৃহষ্পতি বার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রতিবেশীর বাড়ি যাওয়ার জন্য।প্রখর রৌদ্রে বাড়ি থেকে কয়েকশো মিটার রাস্তা যাওয়ার পর অসুস্থ বোধ করতে থাকেন। বাড়িতে ফিরেও আসেন। আচমকা মাটিতে পড়েও যান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর এদিন রাতে চিকিৎসকরা প্রাক্তন ওই নার্স কে মৃত বলে ঘোষণা করেন।আচমকা সানস্ট্রোকে প্রাক্তন ওই নার্সের মৃত্যুর খবর ইটখোলা গ্রামে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *