আবদুল হাই, বাঁকুড়াঃ কলকাতা নেতাজি ইন্ডোর থেকে আজকের এই বিশেষ দিনটি কে “উন্নয়নের পথে বাংলা ” নামে উদযাপন করা হলো। রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিশেষ দিনে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রায় কুড়ি লক্ষ মহিলার হাতে নতুন করে লক্ষীর ভান্ডার প্রকল্প তুলে দেন।
পাশাপাশি ৪০ কোটি টাকা ব্যয়ে বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুর থেকে তালডাংরা থানার চুচুড়িয়া পর্যন্ত দুই নম্বর রাজ্য সড়কে প্রায় সাড়ে ২৮ কিলোমিটার একটি রাস্তার ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিষ্ণুপুরে এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত মন্ত্রী মলয় ঘটক। এই রাস্তা হওয়ার ফলে বিষ্ণুপুর সঙ্গে বাঁকুড়া অন্যান্য অংশের যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। তেমনি বিষ্ণুপুর পর্যটন ক্ষেত্রেও আসবে জোয়ার, বিষ্ণুপুরে শিল্প করিডোরের ক্ষেত্রেও এই রাস্তা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলেই দাবি মন্ত্রীর।
নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে বিষ্ণুপুর থেকে চুচুড়িয়া পর্যন্ত রাস্তার ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।












Leave a Reply