পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা উপকূলবর্তী এলাকায় অশনীর প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন,আবার কখনো চলছে হালকা বৃষ্টি।তবে গতদুদিন ধরে দীঘায় পর্যটকের সংখ্যা ব্যপক বেড়েছে সমুদ্র সৈকতে ,ঝড় বৃষ্টির ভয় কে উপেক্ষা করেই পর্যটকেরা ভিড় জমিয়েছেন দীঘায়।তবে প্রশাসন দুর্ঘটনা এড়াতে সক্রিয় ভূমিকা নিলেও বেশ কিছু পর্যটক প্রশাসনের চোখের আড়ালে ঝুঁকি নিয়ে সমুদ্রের কাছে ভিড় জমাচ্ছেন।যদিও দীঘা পুলিশের পক্ষ থেকে সমুদ্রের গার্ডওয়ালের সামনে দড়ি দিয়ে ঘেরে দিলেও তা উপেক্ষা করেই সমুদ্রের সামনে চলে যেতে দেখা যাচ্ছে।তবে বুধবার সকাল থেকে সমুদ্র উত্তাল রয়েছে।কোন পর্যটককেই দীঘা পুলিশ প্রশাসন সমুদ্রে নামতে অনুমতি দেওয়া হচ্ছে হচ্ছে না।
অশনির প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন হালকা বৃষ্টিপাত,পুলিশি নিরাপত্তা সমুদ্র সৈকত দীঘায়।












Leave a Reply