নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনি ব্লক প্রশাসনের উদ্যোগে বুধবার কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান ময়দানে মহিলাদের একদিবসীয় ফুটবল টুনামেন্ট আয়োজিত হল। ওই ফুটবল টুনামেন্টে কন্যাশ্রী টিম,শিক্ষাশ্রী টিম, উৎকর্ষ বাংলা টিম ও সবুজ সাথী টিম এই চারটি দল অংশ গ্রহণ করে । ফুটবল টুনামেন্ট উদ্বোধন করেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ। এদিন বিডিও প্রশান্ত বর্মণ জানান, বর্তমান রাজ্য সরকার ছাত্রীদের জন্য বিভিন্ন উদ্যোগ প্রকল্প নিয়েছে । ছাত্র ও ছাত্রীরা যাতে আরো উৎসাহিত ও প্রেরণা পায় এজন্য এরকম নানাবিধ উদ্যোগ নেওয়া হচ্ছে। দলসিংপাড়া গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান শম্ভু জয়সোয়াল জানান, যে চা বলয়ে বাল্যবিবাহ রুখতে ও মেয়েদের পড়াশোনা খেলাধুলা প্রতি উৎসাহ প্রদান করতে এই উদ্যোগ। এদিন প্রথম খেলা আয়োজিত হয় কন্যাশ্রী টিম সহিত উৎকর্ষ বাংলা টিমের।
কালচিনি ব্লক প্রশাসনের উদ্যোগে বুধবার কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান ময়দানে মহিলাদের একদিবসীয় ফুটবল টুনামেন্ট আয়োজিত হল।












Leave a Reply