শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কুশপুতুল পোড়ালো এসইউসিআই কর্মীবৃন্দরা।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কুশপুতুল পোড়ালো এসইউসিআই কর্মীবৃন্দরা । সাঁকরাইল এরিয়ার এসইউসিআই পক্ষ থেকে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হলো ধুলাগরে। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এবং নিজের ক্ষমতাবলে কম নাম্বার থাকা সত্ত্বেও শিক্ষা প্রতিমন্ত্রী নিজের মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার দুর্নীতির প্রতিবাদে সাঁকরাইল ধুলাগর এলাকায় মিছিল সহকারে প্রতিবাদ করে পরে ধুলাগর ট্রাক টার্মিনালের কাছে দুই মন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। শিক্ষক নিয়োগে দুর্নীতিতে সারা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে সমালোচনার ঝড়
আজকের যে সমালোচনার ঝড় উঠেছে তারই পরিপ্রেক্ষিতে এই কুশপুতুল দাহ । প্রকৃত যোগ্য প্রার্থীকে শিক্ষকতার চাকুরী না দিয়ে অযোগ্য কম নম্বর পাওয়া প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার যে প্রবণতা তার প্রতিবাদ স্বরুপ হিসাবে এই কুশপুতুল দাহ করা হলো জানালেন সাঁকরাইল এরিয়ার এসইউসিআই কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *