সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতে দুয়ারের সরকার ক্যাম্পে পরিদর্শনে এলেন বিধায়িকা প্রিয়া পাল।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতে দুয়ারের সরকার ক্যাম্পে পরিদর্শনে এলেন বিধায়িকা প্রিয়া পাল। পশ্চিমবঙ্গের সব জেলায় দুয়ারের সরকার কর্মসূচি চলছে । তেমনি সারেঙ্গা পঞ্চায়েতে আজ দুয়ারের সরকার ক্যাম্প চলাকালীন সাঁকরাইল কেন্দ্রের বিধায়িকা শ্রীমতি প্রিয়া পাল মানুষ সঠিক পরিসেবা পাচ্ছেন কিনা তা দেখতে এলেন সারেঙ্গা পঞ্চায়েতে অন্তর্গত সদ ভবন হলে। এছাড়া উপস্থিত ছিলেন সারেঙ্গা অঞ্চল সভাপতি মান্নান মোল্লা ও পঞ্চায়েত প্রধান মৃদুলা বাছার, উপপ্রধান আশুতোষ টকাল সহ পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিক ও পঞ্চায়েত কর্মী বৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *