দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতের অন্তর্গত বড়পীরতলা প্রাথমিক বিদ্যালয়ে।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতের অন্তর্গত বড়পীরতলা প্রাথমিক বিদ্যালয়ে। মাননীয়া মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার আজ সাফল্যের উচ্চ শিখরে দাঁড়িয়ে। 2021 সালে দুয়ার সরকারের ব্যাপক সাফল্যের পর আবার 2022 এ শুরু হয়েছে দুয়ারে সরকার। সাধারণ মানুষ রাজ্য সরকারের অনুমোদিত যে সকল প্রকল্প আছে তা জনসাধারনের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার মূল উদ্দেশ্যই হলো দুয়ারে সরকার ক্যাম্প। একটা ব্যক্তি ও যেন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয় তার জন্য সদা সচেষ্ট প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং সরকারি কর্মচারীরা। সাঁকরাইল ব্লক এর ১৬ টি পঞ্চায়েতের মধ্যে দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েত অন্যতম। এই পঞ্চায়েতের প্রধান কাশ্মীরা খান বললেন “গত বছর দুয়ারে সরকার ক্যাম্পে যেভাবে ভীড় উপচে পড়ে ছিল এ বছর তার সিকি ভাগ ও দেখা যায় না, কেননা সমস্ত পরিষেবা জনসাধারণকে আমরা সঠিকভাবে পৌঁছে দিয়েচি। তাই অভাব-অভিযোগে নিয়ে তেমন আর কাউকে দেখা যাচ্ছে না। সেইজন্যেই এবার আর ক্যাম্পে জনসাধারণের ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। ২০২২ এ দুয়ারে সরকার ক্যাম্প আজ ২৫ মে প্রথম, দ্বিতীয় ক্যাম্প হবে ৩১এ মে জানালেন পঞ্চায়েত প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *