আবদুল হাই, বাঁকুড়াঃ হাতে ভাজা মুড়ির কল করে নিজেরাই মুড়ি ভেজে কোনমতে ঘুরে দাঁড়াতে চাইছে আর্থিক ভাবে পিছিয়ে পরা পরিবারটি।
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের অধীর বাগদি, আগে পরের দুয়ারে জন মজুরের কাজ করতেন কিন্তু সে ক্ষেত্রে সমস্যা হতো, সব সময় কাজ না পাওয়ায় কারণে সংসারে নিত্যদিন লেগে থাকত অভাব-অনটন। কিভাবে পাওয়া যাবে এই অভাব থেকে পরিত্রাণের পথ, ভাবতে-ভাবতে মাথায় আসে এই মুড়ি ভাজা কলের চিন্তা এবং প্রায় দু’লাখ টাকা জোগাড় করে তৈরি করে হাতে মুড়ি ভাজার কল। হাতে ভাজা মুড়ি স্বাদও ভালো হওয়ার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ আসে মুড়ি ভাজানোর জন্য।
সারাদিনের পরিশ্রমের শেষে যা আয় হয় তাই দিয়ে চলে যায় সংসার বলে জানান অধীর।
মুড়ি ভাজার কল করে আর্থিক স্বাধীনতা, চলে যাচ্ছে কোনোমতে সংসার গোবিন্দপুর গ্রামের গরিব পরিবারের।












Leave a Reply