দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে পরিবেশ দিবস উপলক্ষে পদযাত্রা।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে এবং তার ভারসাম্য বজায় রাখতে এই দিনটি বিশ্ব জুড়ে পালন করা হয়। তাই গতকাল বাঙালিদের জামাইষষ্ঠী থাকার জন্য আজ সোমবার বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে পরিবেশ দিবস উপলক্ষে পদযাত্রা বের করা হয়। প্রকৃতি ও পরিবেশকে সামনে রেখে নানা ধরনের স্লোগান, প্লাকার্ড ও ব্যানার নিয়ে পুরো দুবরাজপুর শহর জুড়ে পদযাত্রা করা হল। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস সহ কাউন্সিলারগণ এবং পৌরসভার কর্মীরা। এদিন শুরুতেই পৌরসভা প্রাঙ্গনে সকলে মিলে শপথ নেন দুবরাজপুর পৌরসভা প্লাস্টিক মুক্ত রাখার। পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, এখানে সকল ব্যবসায়ীদের কাছে অনুরোধ করছি প্লাস্টিক বর্জন করার জন্য। পাশাপাশি ৭৫ মাইক্রোনের নীচে প্লাস্টিক ব্যবহার করা যাবে না। তাছাড়াও যে কোনো স্ট্যাণ্ডার্ড কোম্পানির ৭৫ মাইক্রোনের ওপরে প্লাস্টিক বা ক্যারিব্যাগ ব্যবহার করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *