দিনমজুরদের নিয়ে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের।

আবদুল হাই, বাঁকুড়াঃ গত 1 তারিখে বাঁকুড়ার সতীঘাট এর মঞ্চে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে 5 ,6 জুন প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেন সেই মত রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ মিছিল। এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের দীঘল গ্রাম পঞ্চায়েতের নাগাতেঁতুল গ্রামে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একশো দিনের প্রকল্প কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না এই অভিযোগ তুলে মিছিলে পা মেলান কয়েক হাজার দিনমজুর সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা । এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ সহ অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *