সাইকেল এর সাথে ডাম্পারের ধাক্কায় মৃত সাইকেল আরোহী।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার কোতুলপুর এর গোপালপুর সন্নিকটে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির জানা যায় মৃত ব্যক্তির নাম বিফল সরদার বয়স আনুমানিক 65 বছর জানা যায় বিষ্ণুপুর থেকে একটি ডাম্পার আরামবাগ অভিমুখে যাবার পথে গোপালপুর মোড় সন্নিকটে ডাম্পারের সাথে সাইকেল আরোহীর সংঘর্ষ হয়। তড়িঘড়ি স্থানীয় মানুষ এবং কোতুলপুর থানার পুলিশের সহযোগিতায় আহত সাইকেল চালককে গোগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ডাম্পার এবং ডাম্পারের চালক পলাতক কোতুলপুর থানা র পুলিশ ওই ডাম্পার ও চালককে ধরতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *