পুলিশকে সময় চেয়ে কেশপুরে খেলার কথা বলে দলের মধ্যে শোরগোল ফেলে দিলেন দাপুটে তৃণমূল নেতা মোহাম্মদ রফিক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পুলিশকে সময় চেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে খেলার কথা বলে দলের মধ্যে শোরগোল ফেলে দিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক মোহাম্মদ রফিক, সোমবার বিকেলে ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকার দাবি নিয়ে মিছিল ও পথসভার আয়োজন করা হয়, সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই বেফাঁস মন্তব্য করলেন দাপুটে তৃণমূল নেতা মোহাম্মদ রফিক,তিনি বলেন কেশপুরে কিছু ঘেউ ঘেউ পার্টি আছে, কেশপুর থানার পুলিশ ও আনন্দপুর থানার পুলিশ তাদেরকে বলব আধঘন্টা আপনারা থানায় থাকুন না, একটু এসি এবং ফ্যানের বাতাস খান না, আমাদের একটু সময় দেন না, খেলতে, কেমন খেলা হবে কেশপুরের মাটিতে, সেই খেলা দেখাতে আমাদের আধ ঘণ্টার বেশি সময় লাগবে না, ওই একই মঞ্চে উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি শাহা, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিস হুদাইত, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম আনন্দ পার্টিসহ অন্যান্য ব্লকের নেতাকর্মীরা,আর তার এই বক্তব্য ইতিমধ্যেই নিন্দার ঝড় জেলার সর্বত্র। ইতিমধ্যেই বিরোধীরা কটাক্ষ করতে শুরু করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *