পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এগরার হোসেনপুর।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার এগরা দীঘা রাস্তা মাঝে হোসেনপুর বাস স্টপেজের কাছে দীঘা থেকে এগরা গামী একটি মাল বোঝাই পিকআপ ভ্যান এক মহিলা পথচারীকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলা,
জানা যায় জমিতে বাদাম তোলার কাজ চলছে জোড় কদমে,ওই মহিলা বাড়ি থেকে মাঠের দিকে আসছিল কাজ করার জন্য। হঠাৎ পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৪০ এর ওই মহিলার। ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত জনতা প্রায় এক ঘণ্টার বেশি পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এর জেরে এগরা দীঘা রাস্তা বহু গাড়ি দাঁড়িয়ে পড়ে ঘটনাস্থলে পুলিশ এলে দেহ উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল পাঠানো হয়। এবং ক্ষিপ্ত জনতা গাড়ি ভাঙচুর চালায় ও পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। তবে ওই মৃত মহিলার নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *