নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম শহরের বলরামডিহি এলাকায় ৬ নম্বর ওয়ার্ডের অশোক বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষিকা সুস্মিতা ঘোষ মন্ডলের উদ্যোগে রবিবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত লোধা-শবর অধ্যুষিত জারালাটা গ্রামের মহিলাদের নিয়ে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য সচেতনতা শিবির। রবিবার সকালে আয়োজিত এদিনের স্বাস্থ্য সচেতনতা শিবিরের মূল বিষয় ছিল “স্যানিটারি ন্যাপকিন ব্যবহার”।স্যানিটারী ন্যাপকিন ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়। নিয়ম মেনে ব্যবহার করলে মহিলারা যে অনেক রোগ অসুখ মুক্ত হতে পারেন সেই বিষয়ে সবিস্তারে আলোচনায় হয়। এদিন মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডাঃ রবীন্দ্রনাথ সরেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌর সভার চেয়ারম্যান কবিতা ঘোষ,বিশিষ্ঠ সমাজসেবী অলোক কর, সমাজকর্মী জয়ন্ত গিরি,দু-জন প্রাথমিক শিক্ষক, একজন প্রাক্তন সেনকর্মী প্রমুখ। শিবিরের শুরুতে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের উপকারিতা এবং স্বাস্থ্য শিবিরের উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন শিবিরের উদ্যোক্তা শিক্ষিকা সমাজকর্মী সুস্মিতা ঘোষ মণ্ডল। শিবিরের আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন ডাঃ সরেন। আলোচনার পাশাপাশি শিবিরে উপস্থিত মহিলাদের স্বাস্থ্য সম্বন্ধীয় নানা প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি ডাঃ সরেন,কোন অসুবিধে হলে গ্রামের মহিলারা যেন সুস্মিতা ম্যাডামের সাথে যোগাযোগ এই পরামর্শ দেন। উপস্থিত বিশিষ্ট জনেরা সুস্মিতা ঘোষ মন্ডলের এই উদ্যোগকে সাধুবাদ জানান। উপস্থিত সকলে গ্রামের মহিলাদে ন্যাপকিন ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিন শিবির থেকে বেশ কিছু ন্যাপকিন তুলে দেওয়া হয় মা বোনদের হাতে পাশাপাশি শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় বিতরণ করা হয়।সুস্মিতা ঘোষ মন্ডল বলেন, তিনি গ্রামে গ্রামে এই শিবির নিয়মিত চালিয়ে যাবেন এবং মহিলাদের সচেনতা করে তুলতে চেষ্টা করবেন।যাতে তাঁরা মহিলারা অনেক রোগ অসুখ থেকে মুক্ত হতে পারেন।
শিক্ষিকার উদ্যোগে মহিলাদের স্বাস্থ্য সচেতনতা শিবির ঝাড়গ্রামে।












Leave a Reply