নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- গ্রামের মোড়ে বসানো রয়েছে পথশ্রী অভিযানের সাইনবোর্ড অথচ রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না গ্রামের বাসিন্দারা রাস্তায় জমেছে এক হাটু কাদা । রাস্তা তৈরির দাবিতে বৃহস্পতিবার ঝাড়গ্রাম মেদিনীপুর পথ অবরোধ করল গ্রামের বাসিন্দারা । এদিন জমনীকাটা গ্রামসহ বারোটি গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে ঝাড়গ্রাম মেদিনীপুর রাস্তা জমনীকাটার মোড়ে রাস্তায় খেজুর গাছের গুড়ি ও বাঁশের বেরিগেট দিয়ে পথ অবরোধ শুরু করে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঝাড়্গ্রাম থানার পুলিশ । গ্রামবাসীদের পথ অবরোধ তুলে নেয়ার জন্য বারে বারে আবেদন করতে থাকে ঝাড়গ্রাম থানার পুলিশকর্মীরা । কিন্তু গ্রামবাসীরা দাবি করেন গ্রাম পঞ্চায়েত প্রধান বা বিডিও এখানে পৌঁছে যতক্ষণ না পর্যন্ত রাস্তা তৈরির জন্য মুচলেখা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে ।
জমনীকাটার মোড় হয়ে ঝাড়গ্রাম ডিয়ার পার্ক পর্যন্ত প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার দীর্ঘ মোরাম রাস্তাটি রয়েছে । যে মোরাম রাস্তার উপর জামিনকাটা, নন্দলালপুর, দুলালপুর, খরিকাশুলি , ধ্বনি, দক্ষিণশোল, রাজারডিহি সহ মোট বারোটি গ্রামের যাতায়াত ওই রাস্তার উপর । গ্রামবাসীদের অভিযোগ 2003 সাল থেকে রাস্তাটির কোনো সংস্কার হয়নি একইভাবে পড়ে রয়েছে । যার ফলে বর্ষাকালে হাঁটাচলা বন্ধ হয়ে যায় তাদের । গ্রামের পড়ুয়ারা স্কুল যেতে পারেনা ঠিকমত । গ্রামের কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স পর্যন্ত আসতে পারে না গ্রামে । গ্রামের বাসিন্দা দীপ কুমার মাহাতো বলেন, ” রাস্তা সংস্কারের জন্য বহুবার রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, ঝাড়গ্রাম বিডিও অফিস এবং জেলাশাসকের কার্যালযে লিখিত আবেদন জানানো হয়েছে । কিন্তু কোন সুরাহা হয়নি যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছিলেন খুব শীগ্রই রাস্তাটা করে দেয়া হবে কিন্তু তা আজ পর্যন্ত হয়নি । তাই আমরা রাস্তা সংস্কারের দাবিতে বাধ্য হয়ে রাস্তা অবরোধের নেমেছি” ।
সকাল সাড়ে দশটা থেকে রাস্তা অবরোধ শুরু হয় । পরে দুপুর তিনটা নাগাদ অবরোধস্থলে পৌঁছে ঝাড়গ্রাম ব্লকের জয়েন্ট বিডিও । রাস্তা তৈরির আশ্বাস দিয়ে জয়েন্ট বিডিও কথায় প্রায় সাড়ে চার ঘণ্টার মাথায় রাস্তা অবরোধ তুলেনেন গ্রামবাসীরা ।












Leave a Reply