খুব শীঘ্রই পৌরসভা দারা বন্টন করা গৃহ নির্মাণের টাকা পাবেন উপভোক্তারা, জানালেন, চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য স্বরূপ মন্ডল।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ-খুব শীঘ্রই পৌরসভা দারা বন্টন করা গৃহ নির্মাণের টাকা পাবেন উপভোক্তারা, জানালেন, চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য স্বরূপ মন্ডল।

দীর্ঘ দু বছর পর গত বুধবার অনুষ্ঠিত হয়েছে জলপাইগুড়ি পৌরসভার পূর্ণাঙ্গ বোর্ড মিটিং, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে পৌর নাগরিকদের স্বার্থে।
যার মধ্যে অন্যতম পৌরসভা দারা বন্টন করা হাউস ফর অল এর গৃহ নির্মাণের জন্য অর্থ মঞ্জুরি।
এই প্রসঙ্গে শুক্রবার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য স্বরূপ মন্ডল, এই প্রকল্পের উপভক্তা দের জন্য খুশির খবর শোনালেন।
এদিন স্বরপ বাবু, জানান, পৌরসভার পূর্ণাঙ্গ বোর্ড মিটিংয়ের পর থেকেই এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
এবং খুব শীঘ্রই যে সমস্ত উপভোক্তা সঠিক ভাবে তাঁদের গৃহ নির্মাণের বিল জমা করেছেন, তারা পরবর্তী নির্মাণ কাজ করার জন্য অর্থ পেতে শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *