আম বাগানের গাছের ডালের সাথে ৮৭ বছর বয়সী বৃদ্ধার আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার শান্তিপুরে আমগাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ৮৭ বছর বয়সী এক বৃদ্ধা, ঘটনায় শোকের ছায়া পরিবারে। ঘটনাটি শান্তিপুর ফুলিয়া বুইচা এলাকায়। জানা যায় মৃত বৃদ্ধার নাম গদুলি দাস বয়স ৮৭ বছর। পরিবার সূত্রে জানা যায় আজ সকালে বাড়ির পাশের একটি আম বাগানের গাছের ডালের সাথে ওই বৃদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা। এরপর খবর দেয় শান্তিপুর থানায়, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায়। স্বভাবতই মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। যদিও পরিবারের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন বিভিন্ন রোগে ভোগার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধা, আর এই আত্মঘাতীর পেছনে মানসিক অবসাদ বলেই মনে করছেন তারা। মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ এছাড়াও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *