বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের বার্ষিক পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয় আজ বিদ্যালয়ের প্রাণপুরুষ স্বামী ভুপানন্দের ১১৮ তম জন্মবার্ষিকীতে। বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সঙ্ঘপতি শ্রীমৎ স্বামী গোরানন্দের সভাপতিত্বেই অনুষ্ঠান শুরু হয় । তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন বরানগর রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সারদাত্মানন্দ মহারাজ, পন্ডিতপুর কালিবাড়ি আশ্রমের সদাত্মানন্দ মহারাজ, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান তথা বিদ্যালয় পরিচালন কমিটির সহ সভাপতি পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক তথা বিদ্যালয় এর সম্পাদক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুরের বিডিও রাজা আদক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মানিক বন্দ্যোপাধ্যায় সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ এবং পড়ুয়ারা। আজ ২০১৯ সালের শিক্ষাবর্ষ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্রদের এবং ২০২২ সালের মাধ্যমিক উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্রদের পুরস্কার প্রদান করা হল। এছাড়াও বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রদেরও পুরস্কার প্রদান করা হয়। দুবরাজপুরের খ্যাতনামা ডাঃ বিশ্বজিৎ দে মেডিক্যালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সরকারী কলেজে এমবিবিএস পড়ার জন্য 2019সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল পড়ুয়া হৃষিকেশ মাহাতার হাতে দশহাজার টাকার চেক তুলে দেন। এছাড়াও জেলার সাপ্তাহিক নয়াপ্রজন্ম পত্রিকার পক্ষ থেকে 2019সালে এবং 2022সালে মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপক চন্দ্রোদয় চৌধুরী ও ইন্দ্রনীল সাহার হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হয়। উল্লেখ্য পত্রিকার সম্পাদক কাঞ্চন সরকার প্রয়াত হওয়ায় এদিন নয়াপ্রজন্ম পত্রিকা ও পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর দিদি জবা সরকার। জবা সরকারের উপস্থিতিতে এই পদক তুলে দেন সারদাত্মানন্দ মহারাজ। করোনা আবহে মাঝে দু’বছর তেমন অনুষ্ঠান করা সম্ভব হয়নি।
স্বামী ভূপানন্দের জন্মবার্ষিকীতে বিদ্যালয়ের পারিতোষিক বিতরণ।












Leave a Reply